মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Logo

ফরিদগঞ্জে ঘর থেকে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের কিশোর রিমন হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা জানালা খুলে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়।

নিহত রিমন চরমুঘুয়া গ্রামের নুর পাটওয়ারী বাড়ির মরহুম আবুল কাশেমের ছেলে।

নিহতের মা ফতেমা বেগম জানান, তিন বছর আগে তার স্বামী আবুল কাশেম মারা যান। বড় ছেলে ইমন দুবাই প্রবাসী। স্বামীর মৃত্যুর পর থেকে রিমন বখাটেদের সঙ্গে মিশে গভীর রাতে বাড়ি ফিরতো। এ নিয়ে শাসন করলে সে উল্টো গালমন্দ ও শারীরিক নির্যাতন করতো।

রিমনের চাচা এমরান হোসেন লিটন জানান, মায়ের দ্বিতীয় বিয়ের পর রিমন একাই বাড়িতে থাকতো। রোববার সকালে আশপাশের লোকজন জানায় রিমনের ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে স্থানীয়দের নিয়ে বসতঘরের জানালা খুলে রিমনের ঝুলন্ত লাশ দেখতে পাই। খবর পেয়ে ৯ এ ফোন দিলে ফরিদগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ্ জানান, রিমন নামে এক তরুণের গলায় ফাঁস দেয়া অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন