সাবেক সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের ইন্তেকাল
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
তাঁর ইন্তেকালের খবরে সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মুহম্মদ শফিকুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন তার পরিবার ও পরিচিত মহল।






আপনার মতামত লিখুন