অলিপুর ইউনিয়নবাসীর সংবর্ধনা পেলেন এমপি মমিনুল হক

রাজনীতি
অলিপুর ইউনিয়নবাসীর সংবর্ধনা পেলেন এমপি মমিনুল হক
২০ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএম

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হককে সংবর্ধনা দিয়েছে নবগঠিত ১৩ নম্বর অলিপুর ইউনিয়নবাসী।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জের অলিপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পুনর্গঠন করে অলিপুর ইউনিয়ন গঠনে উদ্যোগ ও সার্বিক সহযোগিতার জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে তাঁকে সম্মাননা জানানো হয়।

এদিকে অলিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকেও সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদের নেতৃত্বে জ্যেষ্ঠ শিক্ষক আব্দুস সাত্তার, রুহুল আমিন ও মাহবুব আলম স্বপনসহ অন্যান্য শিক্ষক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিদ্যালয়ের অফিস সহকারী মো. আল-আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।