বহরীতে মিনি ফুটবলের ফাইনালে রবিউল্লাহ দিঘীরপাড় স্পোর্টিং ক্লাবের জয়
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি ফুটবল প্রতিযোগিতার মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ অক্টোবর বিকেল চারটায় বহরী উচ্চবিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফাইনালে বহরী রবিউল্লাহ দিঘীরপাড় স্পোর্টিং ক্লাব ও উত্তর বহরী স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১-০ গোলে জয় পায় রবিউল্লাহ দিঘীরপাড় স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা শামীম হোসেন মিয়াজী এবং টুর্নামেন্টের উদ্যোক্তা ও আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের সদস্যসচিব সোহেল মিয়াজী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ম্যাচ পরিচালক সাব্বির বকাউল, মজিদ পাটোয়ারী, ইব্রাহিম মিয়াজী, রফিক বকাউল, আব্দুল মমিন মিয়াজী, মামন হোসেন মিয়াজী, আবুল কালাম, সবুজ প্রধান, হামিম তালুকদার, রাজিব বকাউল, রয়েল সরকার, রাব্বি মৃধা, শাহীন প্রধান ও আব্দুল মান্নান বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।






আপনার মতামত লিখুন