ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

চাকরি
ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

ছবি-সংগৃহীত

১৬ অক্টোবর ২০২৬, ১:৩৫ এএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠানটি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। গত ১৪ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট।

শিক্ষাগত যোগ্যতা: বিএ/বিএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে।

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়, তবে বাধ্যতামূলক নয়।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: লাইব্রেরি।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।