৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন
৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত এ আয়োজনে নবনিযুক্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়। এ সময় তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল করিম বাদশা, অতিরিক্ত সচিব জি এম সিরাজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ ছাড়া অনুষ্ঠানে অধ্যাপক ড. ওয়াসীম মোস্তফা মেজবাহুল হকসহ শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীর সহধর্মিণী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি।
নবনিযুক্ত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে তাঁদের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।






আপনার মতামত লিখুন