নিখোঁজ সংবাদ

চাঁদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ ফাহিম, সন্ধান চায় পরিবার

চাঁদপুর সদর
চাঁদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ ফাহিম, সন্ধান চায় পরিবার

নিখোঁজ ফাহিম। ছবি-সংগৃহীত

১৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম

চাঁদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন ফাহিম নামের শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি। গত ১০ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ফাহিমের সন্ধান পেতে পরিবারের সদস্যরা সবার সহযোগিতা চেয়েছেন।

ফাহিমের বাবার নাম মো. আবুল হোসেন ভূঁইয়া। তাঁদের বাসা চাঁদপুরের চেয়ারম্যানঘাট, জি.টি. রোডের আখন্দ বাড়ি এলাকায়। নিখোঁজ হওয়ার সময় ফাহিমের পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও কালো প্যান্ট।

পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে বের হওয়ার পর ফাহিমের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন।

কোনো ব্যক্তি ফাহিমের সন্ধান পেলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৮১১৫২৯৬৪৯ অথবা ০১৭০৪৪৪৫০৫৮